শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় খিরার আবাদ শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬.০৩ পিএম

উল্লাপাড়া সংবাদদাতা:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলতি মৌসুমের খিরার আবাদ শুরু হয়েছে। কৃষকেরা বেশি হারে ফলন মেলে এমন জাতের বীজ জমিতে বুনছেন।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, এবার উপজেলায় মোট ৩৭৫ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে খরিপ-২ মৌসুমে ১৫ হেক্টরে আর রবি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে খিরা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার কয়ড়া ইউনিয়নের সরাতলা, রতনদিয়ার, বর্ধনগাছা, আগকয়ড়া, সদর ইউনিয়নের নাগরৌহা ও ভদ্রকোল এলাকার ফসলি জমিতে কৃষকরা খিরার আবাদ শুরু করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রতনদিয়ার ও বর্ধনগাছা মাঠে কৃষক আব্দুস সাত্তার ২ বিঘা, ঠান্ডু শেখ ২২ শতক, আমিরুল ইসলাম ১৬ শতক, হোসেন আলী ৪৮ শতক জমিতে খিরা ফসলের আবাদ করেছেন। একই মাঠে কৃষক আমির চাদ প্রায় ৬ বিঘা জমিতে খিরা আবাদে বীজ লাগিয়েছেন। এরা জমিতে আগাছা বাছাইে নিড়ানি দিচ্ছেন। নাগরৌহা মাঠে কৃষক আব্দুল হামিদ ১৩ শতক ও কৃষক আলাউদ্দিন মিয়া ১৭ শতক জমিতে খিরা আবাদ করেছেন। এরা বেশি হারে ফলনশীল বীজ কিনে জমিতে লাগিয়েছেন। বড় পাঙ্গাসী ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে খিরা আবাদে কৃষকেরা জমি তৈরি করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার আবাদি জমিতে খরিপ-২ মৌসুমে খিরা আবাদ করা হচ্ছে। আর কয়েকদিন পর রবি মৌসুমে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে খিরা ফসল আবাদ হবে। খিরা আবাদে বেশি হারে ফলন মেলে এমন বীজ লাগানো এবং পরিমিত সার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা