যমুনার কথা ডেস্ক
১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের আজ ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জিহাদ স্মৃতি পরিষদ আয়োজিত দিবসটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উল্লাপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ ও স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তার অবদানের কথা স্মরণ করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।
শেষে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।