শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২.৩১ পিএম

যমুনার কথা প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুরে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, জাতীয়তাবাদী বিএনপির সংগঠন ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(০৬ অক্টোবর)মঙ্গলবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে , সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক, কাজিপুর উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকে সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা ওলামা দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মজ্নু মিয়ার সঞ্চালনায় আলোচন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেম ওলামাদের ঐক্যবদ্ধ ও আলেম ওলামাদের কল্যানে কাজ করার জন্য ওলামা দল প্রতিষ্ঠিত করেছিলেন। ওলামা দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দেশের সকল সংকটে বিএনপির নেতৃত্বে আলেম ওলামাদের সাথে নিয়ে ওলামা দল রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। আলেম ওলামাদের উপর অমানবিক, অমানুষিক নির্যাতন করা হয়েছে। পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলেম ওলামাদের।

বর্তমান তারেক রহমান এর সরকার আলেম ওলামা বান্ধব। আলেমদের কথা বলতে আর কোনো বাধা নেই। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে সকল ষড়যন্ত্র আলেম ওলামাদের সাথে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল মোকাবিলা করবে ইনশাআল্লাহ।

বক্তব্য রাখেন , কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের ১নং যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন,যুগ্ম আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মতিউর রহমান মজ্নু প্রমুখ।

এ-সময় কাজিপুর উপজেলা বিএনপি, কাজিপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওলামা দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা