শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত ওয়ার্ডবয়

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১.৫১ পিএম

খাইরুল ইসলাম, কামারখন্দ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।

অভিযুক্ত ওয়ার্ডবয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে। আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিয়াহাটা গ্রামের শাহদাৎ হোসেনের স্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভুক্তভোগীর অভিযোগ, শনিবার ভোরে করিম নারী ওয়ার্ডে প্রবেশ করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এ সময় তিনি চিৎকার করে নিজের মাকে ডাকেন এবং বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। এর পরপরই অভিযুক্ত ওয়ার্ডবয় ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ব্যক্তি দাবি করেন, এর আগেও ওই ওয়ার্ডবয়ের বিরুদ্ধে এক নারীর সঙ্গে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় বলে তিনি জানান।

ভুক্তভোগী নারী বলেন, “ওই ছেলে এসে আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করে। আমার ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চায়। এসব বলতে বলতে সে আমার কপালে ও গলায় হাত দেয়। পরে পিঠে হাত দিয়ে বুকে হাত দেয় এবং বলে, ‘আপনার প্রচুর জ্বর।’ তখন আমি চিৎকার করি। পরে বিষয়টি নার্সকে জানাই।”

হাসপাতালের অন্তর্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, “ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত করিম সরকার ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জরুরি সভায় ব্যস্ত থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা