শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দে কোরআন শিখছে বয়স্করা

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.৩৫ পিএম

কামারখন্দ সংবাদদাতা:

মাগরিবের নামাজ শেষে মসজিদের ভিতরে বসে আছেন কয়েকজন বয়স্ক মানুষ। শুদ্ধ উচ্চারণে পড়ছেন কোনআন শরীফ। বয়সের ভারে কারও শরীর নুয়ে এসেছে, চুলে পাক ধরেছে। তবু চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস নিয়ে তেলওয়াত করছেন। তাঁদের কেউ সবজি বিক্রেতা, কেউ দিনমজুর, কেউ ছোটখাটো ব্যবসা করেন। এদের সবার বয়স ৫০ বছরের বেশি। জীবনের নানা ব্যস্ততা, অভাব আর পারিবারিক সমস্যার কারণে ছোটবেলায় তাদের কোরআন পড়ার সুযোগ হয়নি। সেই অপূর্ণতা পূরণ করতেই গত কয়েকমাস ধরে নিয়ম করে তারা মসজিদে কোরআন শরীফ পড়া শিখছেন ও মুখস্থ করেন। পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজও সহীশুদ্ধভাবে আদায়ের চেষ্টা করছেন তারা।

শুক্রবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। স্থানীয় শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কোরআন শেখা ৪২ জন বয়স্ক ব্যক্তির হাতে তুলে দিয়েছে কোরআন শরীফ। এছাড়াও লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম (তারা) নামের এক ব্যক্তিকে ওমরাহ পালনের সুযোগ দিয়েছে স্যাম ট্র্যাভেলস এন্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠান।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এটি তাদের কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। ২০২৫ সালের ৯ জুলাই থেকে এই ব্যাচের পাঠদান শুরু হয়। প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলে কোরআন শেখানোর কার্যক্রম। প্রতিদিনের কয়েক ঘণ্টার পাঠে বয়স কোন বাধা হয়ে দাঁড়ায়নি। কর্মজীবনের ব্যস্ততা শেষে কেউ দোকান থেকে, কেউ সবজি বিক্রি করে, কেউ দিনমজুরের কাজ শেষ করে মসজিদে এসে বসছেন। ধীরে ধীরে শিখছেন কোরআনের অক্ষর, শব্দ ও আয়াতের শুদ্ধ উচ্চারণ। একই সঙ্গে নামাজের প্রয়োজনীয় বিষয়গুলোও শেখানো হচ্ছে। দ্বিতীয় এই ব্যাচের কার্যক্রম আরও  তিন মাস চলবে। এরপর শুরু হবে তৃতীয় ব্যাচ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা