শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও আলোচনা সভা।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২.৪৯ পিএম

খাইরুল ইসলাম, কামারখন্দ

সিরাজগঞ্জের কামারখন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণসহ দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সামনে তুলে ধরেন।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিশাপা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম খান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা