চৌহালী সংবাদদাতা:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চৌহালী উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শামীম মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল ইসলাম দুলাল, আনিস সিকদার, শহীদ তালুকদার, যুগ্ম সম্পাদক ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, ওলামা দলের সভাপতি মাওলানা হজরত আলী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুবদল সভাপতি মো. আরমান হোসেন হাবিব, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলামীন মোল্যা ও কৃষক দলের সভাপতি আ. কদ্দুস সিকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বক্তারা বলেন, অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁদের অভিযোগ, পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কোনো অদৃশ্য শক্তি দলটির ক্ষতি করতে পারছে না বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আমিরুল ইসলাম সিকদার, উপজেলা জাসাসের সভাপতি মো. রিপন মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।