রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.২৯ পিএম

চৌহালী সংবাদদাতা

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহ আলম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্তি ও  থানার এসআই মেহেদী হাসান প্রমুখ। সভা শেষে ৩৩  জন যুব ও যুব নারী  উদ্যোক্তাদের মাঝে ১৭ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব ও যুব নারীদের নিয়ে ৫দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের  আয়োজন শুরু করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা