শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

টাকার অভাবে থমকে আছে শিশুর হৃদরোগের চিকিৎসা, অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯.০৭ পিএম

যমুনার কথা প্রতিবেদক
সন্তানকে সুস্থ করে তুলতে চান বাবা। কিন্তু সেই সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না অসহায় বাবা আব্দুল হালিম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের এই রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশু আবরার রহমান জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন  ২ লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ নম্বর বেডে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো হালিমের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”

হালিমের ভাগ্নে সজীব মন্ডল বলেন, “হালিম মামা একজন অসচ্ছল মানুষ। টাকার অভাবে তাঁর সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই, তাঁরা যেন শিশুটির পাশে দাঁড়ান।”

প্রতিবেশী সুমন বলেন, “একটি শিশুর চিকিৎসা যেন শুধু অর্থের অভাবে থেমে না থাকে। হালিমের পরিবারের এই কঠিন সময়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সহজ হবে। আমরা চাই, শিশুটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক।”

এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা