যমুনার কথা প্রতিবেদক
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আগামি ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যেন প্লট বরাদ্দ নেওয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।
মুখ্যসচিব আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রতি দিয়েছিলেন, থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি একথাগুলো বলেন।
এ সময় সময় উপস্থিত ছিলেন বিসিক এর চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম,সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শাহাদাত হোসাইন,সিরাজগঞ্জ বিসিক এর সহকারী মহাব্যস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম, বিসিক শিল্পপার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ, বিসিক শিল্প পার্কের প্লট মালিক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরপর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।