শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

​তাড়াশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘আসক’ আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’র উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫.১৭ পিএম

​তাড়াশ প্রতিনিধি
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজার ও দিঘিসগুনা বাজারে ‘আসক আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র’ এর দুটি নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ রবিবার সকাল ১০টায় উপজেলার খালকুলা বাজারে এবং দুপুর ১টায় দিঘিসগুনা বাজারে পৃথকভাবে এ শাখা দুটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আসক-এর রাজশাহী বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. রাশেদ তালুকদার, জব্বার মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, “আইনি সহায়তা পাওয়া মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে যেন তাড়াশের কোনো দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়, আসক সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।”

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা