শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১.০৯ পিএম

রবিউল ইসলাম রবি ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় হাবিল হোসেন (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের চপল আলীর ছেলে। পেশায় ভ্যানচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উপজেলার চিথুলিয়া গ্রামের একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর খেলতে যাওয়ার জন্য যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে যায় শিশুটি।

এ সময় শিশুটির ১০ বছর বয়সী এক খেলার সাথিকে ঘোরানোর কথা বলে ভ্যানচালক হাবিল হোসেন তাকে ভ্যানে তোলেন। পরে আট বছর বয়সী শিশুটিকে নিয়ে যমুনা নদীর তীরের একটি নির্জন স্থানে যান তিনি। সেখানে শিশুটিকে বলৎকার করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত হাবিল হোসেনকে গ্রেপ্তার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, শিশুটিকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা