শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪.৪৩ পিএম

যমুনার বিশ্ব কথা 

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।.

ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ।

সূত্র: জিও নিউজ

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা