শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বাউল শিল্পী গোষ্ঠীকে কিবোর্ড উপহার দিল আব্দুস সাত্তার ফাউন্ডেশন

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.৪০ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীর বাদ্যযন্ত্রের চাহিদা পূরণে সংগঠনটির হাতে একটি নতুন রোল্যান্ড ব্র্যান্ডের কিবোর্ড তুলে দিয়েছেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং  আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো: আব্দুস সাত্তার। শনিবার সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তন সংলগ্ন বাউল শিল্পী গোষ্ঠী কার্যালয়ে গিয়ে সদস্যদের হাতে কিবোর্ডটি তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজী আব্দুস সাত্তার বলেন, “আবহমানকাল ধরে বাউলরা আমাদের মনের খোরাক জুগিয়ে আসছেন। বাউল গানের মধ্যে মানবতা, ভালবাসা ও সম্প্রীতির কথা রয়েছে। এই গান আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। তিনি আরও বলেন, “যারা বাউলগীতি হৃদয়ে ধারণ করেন এবং এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন, তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করব।”

কিবোর্ড উপহার পেয়ে বাউল শিল্পীগোষ্ঠীর সদস্যরা হাজী মোঃ আব্দুস সাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাউল শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা তাজউদ্দিন শেখ, সভাপতি সঞ্জীব কুমার, সহ-সভাপতি জয়নাল বয়াতী, সাধারণ সম্পাদক টি. এম হারুন রশিদ, সহ-সাধারণ সম্পাদক বি.এম মামুন, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুল্লাহ ও সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা