যমুনার কথা প্রতিবেদক:
শিক্ষকের পাশে, ভবিষ্যতের সাথে, ৬০ বছরের নিরবচ্ছিন্ন পথচলা “ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা মুক্তি যোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা শিক্ষা অফিসার খন্দকার আব্দুল্যাহ আল মামুন, ইসলামিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. এস.আই.এম এ রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা প্রমুখ।