যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে টানা ৪ বার নির্বাচিত সদস্য আয়নাল হক প্রামানিক (৮১) বাধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। নিহত আয়নাল হক ইউনিয়নের চিলগাছা গ্রামের মোবারক আলী প্রামানিকের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের ভাতিজা মাহমুদুল হাসান বলেন, আয়নাল হক প্রামানিক টানা ৪ বার রতনকান্দি ইউপির সদস্য ছিলেন। বাস আসর চিলগাছা সাহারবানু উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।