শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জে জমির বিরোধে ‘সাত পীরের মাজার’ ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭.১২ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শাহ্ সুফি পীরে কামেল হযরত খাজা সাত পীর (রহ.) এর মাজারের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে মাজার নির্মাণ করা হয়েছে। অন্য পক্ষের দাবি, মাজারটি প্রায় ৩০০ বছরের পুরোনো। এ নিয়ে পরিবেশবাদী নেতা ফয়সাল বিশ্বাস সাত দিনের মধ্যে জমি দখলমুক্ত করার আলটিমেটাম দিয়েছেন। অন্যদিকে, মাজার ভাংচুর ও অবমাননার অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছে মাজার কমিটি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ধামাইনগর উত্তরপাড়া এলাকায় মাজার কমিটির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিরোধটি ৪১২ শতক জমির মালিকানা নিয়ে।

জমির মালিকানা দাবিদার আনোয়ার হোসেনসহ কয়েকজনের দাবী, জমির দলিল ও অন্যান্য কাগজপত্র তাঁদের নামে রয়েছে এবং তাঁরা নিয়মিত খাজনা দিয়ে আসছেন। উচ্চ আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে। জমির একটি অংশ স্থানীয় ঈদগাহ মাঠের জন্যও দিয়েছেন তারা।

অন্যদিকে, মাজারের দায়িত্বপ্রাপ্ত মো. বখতিয়ার চিশতিয়া বলেন, মাজারের জায়গায় নতুন স্থাপনা নির্মাণ করা হয়নি, বরং পুরোনো মাজার সংস্কার করা হয়েছে। মাজারের পক্ষেও আদালতের কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।

পরিবেশবাদী নেতা ফয়সাল বিশ্বাস সাত দিনের মধ্যে জমিটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাজার ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিপরীতে, শুক্রবার জুম্মার নামাজের সময় মাজারে ভাংচুর ও অবমাননার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন মাজার কমিটির নেতারা। এ ঘটনায় ফয়সাল বিশ্বাস, আনোয়ার ও সাইদুলসহ কয়েকজনের দায়ী করেন তারা। তাদের দাবি, মাজারটি প্রায় ৩০০ বছরের পুরোনো। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবী, আগে সেখানে মাজার ছিল না। সম্প্রতি ঘর নির্মাণ করে কবরের মতো স্থাপনা তৈরি করা হয়েছে। প্রতিবাদ সভায় মাজার কমিটির সভাপতি মুজাম, সদস্য সোলাইমান শেখ, আল মামুন শেখ এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, দুই পক্ষের অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সোমবার উপজেলা হলরুমে দুই পক্ষকে নিয়ে বসার উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা