রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি পুকুর থেকে জতিন চন্দ্র সর্দার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জতিন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের বিষ্ণু সর্দারের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, জতিন চন্দ্র সর্দার নিয়মিত বাঁকাই সিংপাড়ায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে সেখানে মদ পান শেষে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
রায়গঞ্জ থানার ওসি মো: আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।