শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭.০৩ পিএম

ফাতেমা, রায়গঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মো:শামিম আহমেদ লাবলু(৪০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেল ও ঢাকাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী বাসের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’ বলে জানা গেছে।নিহত মো:শামিম আহমেদ লাবলু
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রায়ের গ্রামের মো:শফিকুল ইসলাম দুলুর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় কোনো ধরনের ব্যারিকেড ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে মহাসড়কের এক পাশ সংকুচিত হয়ে পড়ে। এক পাশে মোনায়েম কোম্পানির একটি রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের মেশিন থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বাস ও মোটরসাইকেল ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা