শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শাহজাদপুরে আবু তালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.৫৩ পিএম

শাহজাদপুর সংবাদদাতা:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় আবু তালেব মেমোরিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সাত্তার,  ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুসাইন আহমেদ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল,  মরহুমের কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার আবু তালহা নূরী ও এম এম সুজন প্রমুখ।

স্বরণ সভায় বক্তারা মরহুম আবু তালেব মাস্টারের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, এ অঞ্চলে শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা