এনামুল হক :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গরু চুরিরোধে বিভিন্ন গুরুত্বপুর্ন সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাতে পাহারা দিচ্ছে গ্রামবাসী ও গ্রাম পুলিশ। আর এ কাজে সহায়তা করছে থানা পুলিশ। সোমবার রাতে সরেজমিন এসব এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময় শেষে পাহারায় দায়িত্বরতদের মাঝে টর্চলাইট ও বাঁশি উপহার দিয়েছে পুলিশ সুপার।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, গরু চুরিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে এই বাঁশকল কার্যক্রম চালু করা হয়েছে। জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার গুরুত্বারোপ করেন তিনি।