শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শাহজাদপুরে বাবার পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.৪৬ পিএম

শাহজাদপুর সংবাদদাতা:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের আলিম প্রামানিকের মেয়ে।

 

শিশুটির মা ফজিলা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী আলিম বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতন করতো। সোমবার সকালে আব্দুল আলিম তাকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা শিশু মেয়ে হালিমার গায়ে লাগে। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃত শিশুটিকে কোলে নিয়ে শাহজাদপুর পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় ফুপুর বাড়িতে যান তিনি।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির লাশ দরগাহপাড়া থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতাল মর্ঘে পাঠানো হবে। শিশুটির বাবা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা