ধুনট (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে অবদান রাখায় সম্মাননা স্মারক (ক্রেস্ট) পেয়েছেন থানার ওসি আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
জানা যায়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ওসি আতিকুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়েছে।