যমুনার কথা ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী। ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেননি। গত বছরের চেয়ে শূন্যপাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূন্যপাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার পাসের হার কমেছে কমেছে ৬.৭১ শতাংশ আর ২৯ হাজার ১৩ জিপিএ-৫ কমেছে।