যমুনার কথা প্রতিবেদক:
উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭টি পদের বিপরীতে ৬১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৬ নভেম্বর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৩০০জন বৈধ বাস শ্রমিক ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল জানান, কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে ৮জন, সাধারন সম্পাদক পদে ৫জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জনসহ মোট ১৭টি পদে বিপরীতে ৬১টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।
আজ শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাচাই, শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হবে।
সভাপতি পদের প্রার্থীরা হলেন, শ্রমিক নেতা আব্দুল মজিদ সেখ, সুলতান তালুকদার, আব্দুল আউয়াল, রাজু আহম্মেদ, চাঁন মিয়া, আব্দুল খালেক, আসাদুজ্জামান আসাদ ও জামাল উদ্দিন।
সাধারন সম্পাদক পদের প্রার্থীরা হলেন, শ্রমিক নেতা মনিরুজ্জামান লিটন, দুলাল হোসেন দুলু, ইসমাইল হোসেন নাদিম, আব্দুস সালাম আপেল ও শাহিন আলম।