শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জ প্রধান ডাকঘরে বিশ্ব ডাক দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৪.৫৩ পিএম

যমুনার কথা ডেস্ক: 

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব ডাক দিবস-২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের উদ্যোগে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া অন্যান্য দিনের মতো ডাক বিভাগের সব কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার প্রথম শ্রেণির কর্মকর্তা মো. খোরশেদ আলমসহ ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের অংশগ্রহণে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন হয়।

বিশ্ব ডাক দিবসের মাধ্যমে ডাক বিভাগের গুরুত্ব, জনসেবায় এর ভূমিকা এবং আধুনিক যোগাযোগব্যবস্থায় ডাক নেটওয়ার্কের সম্ভাবনাকে তুলে ধরা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা