শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে গ্যাসের ট্যাবলেট খেয়ে বাবা-মেয়ের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২.০৪ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জের কাজীপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে রাম প্রসাদ (৩৪) এবং তার মেয়ে কিরণ মালার (১০) মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওষুধ খাওয়ার পর শারীরিক অবস্থা খারাপ হলে মুমূর্ষু অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হয় এবং সোমবার দুপুরে দিকে মেয়ে কিরণ এবং বিকেলের দিকে পিতা রাম প্রসাদের মৃত্যু হয়।

নিহত রাম প্রসাদ ওই গ্রামের সোনা প্রসাদের ছেলে। তিনি পেশায় একজন জেলে। অপরদিকে তার মেয়ে কিরণ মালা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাম প্রসাদ ও তার দ্বিতীয় স্ত্রী হাউসী রানীর সঙ্গে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল। এই কলহের জেরে রাম প্রসাদ রাতে ঘরে না ঘুমিয়ে বারান্দায় ঘুমাতেন।

রোববার দিবাগত গভীর রাত পর্যন্ত  দুর্গাপূজার মন্ডপে বাবা-মেয়ে অপেক্ষা করে বাড়ি ফিরে যায়। এরপর সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাতে অবস্থার উন্নতি না হলে দায়িত্বরত চিকিৎসকরা দুজনকেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত বাবা-মেয়ের সুরুতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা