যমুনার কথা প্রতিবেদক:
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শণকালে পূজা উদযাপন পরিষদের নেতা, পূজারী ও সাধারণ দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অতিরিক্ত ডিআইজি। এসময় সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।