রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯.১৫ পিএম

যমুনার কথা প্রতিবেদক

এ বছর প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এর লক্ষে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি ২০২৬-২৭ (সিজন-২) জেলা পর্যায়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আফস) নজরান রউফ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কি অফিসার নুর এলাহী প্রমুখ।

প্রসঙ্গত, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোররা (দাবার ক্ষেত্রে ৮ থেকে ১৪ বছর) এতে অংশ নিতে পারবে। এছাড়াও ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা