যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ শহরে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার সকালে এসআরবি-১২ এর সিনিয়র সহকারি পরিচালক ও অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরাগে মঙ্গলবার দুপুরে শহরের তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপি ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। ওই সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।