যমুনার কথা প্রতিবেদক
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা সদরে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।
এসময় র্সক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসুচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ উপস্থিত ছিলেন।