শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে শর্ট-সার্কিটে দুই বসতবাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪.৪০ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের নারানদিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শামীম হোসেনের ঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। দুটি আধা-পাকা টিনের ঘর ও আসবাবপত্র নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন ঘরে ছিলেন না।

আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে আসেন এবং প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘর থেকে কোনো মালামাল সরানো সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, জামা-কাপড়, ফ্রিজ, টিভি, জমির দলিলসহ প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। রাস্তা অনেক দূরে হওয়ায় পৌঁছাতে দেরি হয়েছে, এর আগেই স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত শামীম হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের পলকেই সব শেষ হয়ে গেল। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। ছেলে-মেয়ে নিয়ে এখন কোথায় যাব, কী খাবো।”

বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা