যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলী গ্রামে এক মাদক ব্যবসায়ী বাড়ির আঙিনা থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারি দম্পত্তি মনির ও তার স্ত্রী রোজি পালিয়ে গেছে। রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ অভিযান চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে এসআরবির একটি গোয়েন্দা দল মনিরের বাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। পরে বাড়ির প্রবেশপথ, আঙিনা ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বস্তা থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই মনির ও তার স্ত্রী রোজি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।