শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলার আয়োজনে সভা

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩.২৬ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের একটি হোটেল কক্ষে এ সভা হয়। এসময় মিলনমেলার সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এবারের মিলনমেলা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যমুনা নদীতীরের চায়না বাঁধ-৩ এ আয়োজন করা হবে। মিলনমেলায় অংশগ্রহণের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ইতোমধ্যে মিলনমেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও স্বেচ্ছাসেবার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। সভায় উপস্থিত ছিলেন সুখ পাখি সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক  শেখ রজব আলী,  সুখ পাখি ও রেডলাভ  পরিচালক রাসেল রহমানসহ সকল স্বেচ্ছাসেবীগণ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা