শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন সভাপতি ফারুক আহমেদ

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪.০১ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

গত ০৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়।

এডহক কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ফারুক আহমেদ কে সভাপতি, মোঃ মাসুদ রানা কে অভিভাবক সদস্য, মোঃ মজিবুর রহমান কে শিক্ষক প্রতিনিধি ও হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন কে সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এবিষয়ে এডহক কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ বলেন,আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমার এই স্কুলের প্রতি দরদ রয়েছে। আমি আমার মেধা,পরিশ্রম দিয়ে পিছিয়ে পড়া এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিশেষ করে এই স্কুলের ছাত্র /ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক /শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা