শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় অনুমোদনহীন দোকানে সার বিক্রি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬.২৬ পিএম

উল্লাপাড়া সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় মেসার্স শাপলা ট্রেডার্স নামে একটি বালাইনাশকের দোকানে গোখাদ্য, চাল আটার পাশাপাশি সার বিক্রি করা হচ্ছে। তবে এই ব্যবসায়ীর নামে সার বিক্রির ডিলারশিপ বা সাব-ডিলারশিপ নেই। সার বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালা ও অনুমোদনের শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে দোকান মালিক সোবাহান সরকার দৈনিক যমুনার কথাকে বলেন, আমার সারের কোনো ডিলারশিপ বা সাব-ডিলারশিপ নেই। আমি কিছু কিছু সার এনে এভাবেই বিক্রি করি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা