যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২) সদস্যরা। বৃহস্পতিবার সকালে এসআরবি-১২’র সদর কোম্পানির একটি টিম সলঙ্গা থানার সাতটিকরী তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মো. শাহিনুর (৩২) জয়পুরহাটের কালাই উপজেলার দাউদিয়া আশুরাই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শাহিনুর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন রাজশাহী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন ও স্থানান্তর করে আসছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।