শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে ভূয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬.৩৯ পিএম

যমুনার কথা প্রতিবেদক

ভুয়া এনএসআই পরিচয়পত্র প্রদর্শন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ায় নূরজ্জামান নূর ওরফে আবু সালেহ নামে এক ভূয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ জেলা এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূরজ্জামান নূর ওরফে আবু সালেহ উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের সামাদ সরকারের ছেলে।

জানা যায়, ২০১৬ সালে নূরজ্জামান নূর ওরফে আবু সালেহ (গফ. ঔধশরৎঁষ ওংষধস (জধযঁষ) নামে এনএসআইয়ের একটি নকল পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তীতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এনএসআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো এবং বিভিন্ন দোকান থেকে অর্থ আদায় করতেন। এ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ায় সময় নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিলে বিষয়টি প্রশাসন পর্যন্ত গড়ায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, নূরজ্জামান নূর ওরফে আবু সালেহকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সদর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারন ডাইরী করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা