রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অন্ধকার ছেড়ে আলোর পথে ৩ জেলার ৬৫ চরমপন্থি সদস্য টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১ হাজার ৫৬ প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী আগামী গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা থাকবে না: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা, তবুও শঙ্কায় কৃষক পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসব উদযাপন শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১.২০ পিএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার প্রায় ৭০ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করবেন।

এসআরবি ফোর্স-১২-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফারজানা শারমীনের।

জানা গেছে, একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং বিভিন্ন সময়ে চরমপন্থীদের আত্মসমর্পণের ফলে এসব এলাকায় অপরাধমূলক তৎপরতা অনেকটাই কমে এসেছে। ইতিমধ্যে চরমপন্থী সংগঠনের অনেক সদস্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

এরই ধারাবাহিকতায় এবার তিন জেলার আরও প্রায় ৭০ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত আইজিপি মো. আতিকুর রহমান মিয়া।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা