শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ ‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল হারুন অর রশীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আসুন একসঙ্গে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসবের সমাপনী আজ ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মায়ের মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অর্ধেকই ফেল সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪.৫১ পিএম

যমুনার কথা ডেস্ক

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে সড়কের ৭ কিলোমিটার অংশ যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরেই কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তারা। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে আন্দোলনে নামেন তারা।

এদিকে, আজ সকালে প্রথম দিনের ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে শ্রমিকদের সচেতন করতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। সভা শেষ হওয়ার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, শ্রমিকরা সড়কে নেমেছেন। তাদের শান্ত করতে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে শিল্প পুলিশও রয়েছে। সড়ক ছেড়ে দেওয়ার জন্য আমরা শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলছি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা