শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪.২২ পিএম

যমুনার কথা প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শাজাহানপুরের ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। পুলিশ জানিয়েছে, মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের চকনুর এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে একটি ট্রাক। পথে রৌহা ব্রিজ এলাকায় ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও তার সহযোগীদের জিম্মি করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয় তারা।

পরে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের কাছে ফাঁকা রাস্তায় ট্রাকটি থামিয়ে দু’টি মিনি ট্রাকে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নেয় দুর্বৃত্তরা। এ সময় চালক ও সহকারীর তিনটি মোবাইলফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকার শফিউল্লাহ বাদী হয়ে মামলা করেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা