শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ক্যান্সার টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭.১০ পিএম

যমুনার কথা ডেস্ক:

মডার্না তাদের ব্যক্তিভিত্তিক এমআরএনএ (সজঘঅ) টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ঊঝগঙ) বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

ফলাফলে দেখা যাবে, ইনটিসমেরান (রহঃরংসবৎধহ) নামের এই থেরাপিউটিক ক্যান্সার টিকা পেমব্রোলিজুমাব (ঢ়বসনৎড়ষরুঁসধন) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হলে চিকিৎসার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্যান্সারমুক্ত সময়কাল বজায় ছিল।

অর্থাৎ, এই সময়ে তাদের ক্যান্সার ফিরে আসেনি। এ ছাড়া এসব রোগীর ক্ষেত্রে দুই বছরে দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে না পড়ার হার ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ—অর্থাৎ প্রায় ১০ জনে ৯ জনের ক্ষেত্রে এমনটি ঘটেনি। সামগ্রিকভাবে, এই টিকা গ্রহণকারীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে।

গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন। এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই।’মডার্না তাদের ব্যক্তিভিত্তিক এমআরএনএ (সজঘঅ) টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে।

চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ঊঝগঙ) বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

ফলাফলে দেখা যাবে, ইনটিসমেরান (রহঃরংসবৎধহ) নামের এই থেরাপিউটিক ক্যান্সার টিকা পেমব্রোলিজুমাব (ঢ়বসনৎড়ষরুঁসধন) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হলে চিকিৎসার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্যান্সারমুক্ত সময়কাল বজায় ছিল।

অর্থাৎ, এই সময়ে তাদের ক্যান্সার ফিরে আসেনি। এ ছাড়া এসব রোগীর ক্ষেত্রে দুই বছরে দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে না পড়ার হার ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ—অর্থাৎ প্রায় ১০ জনে ৯ জনের ক্ষেত্রে এমনটি ঘটেনি। সামগ্রিকভাবে, এই টিকা গ্রহণকারীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে।

 

গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন। এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই।’

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা