শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজ যত খেলা

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০.৪৯ এএম

যমুনার খেলা ডেস্ক

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ সোমবার (১২ অক্টোবর) টেলিভিশনে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্টের চতুর্থ দিনের খেলা ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট এবং জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। রাতে ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার ম্যাচও উপভোগ করতে পারবেন দর্শকেরা।

দিনের খেলার সূচিতে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ঘিরে। দুপুর ১২টায় টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটির চতুর্থ দিনের খেলা।

এ ছাড়া ডারবানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হবে বেলা ১টা ৩০ মিনিটে। ম্যাচটি দেখা যাবে ট্যাপম্যাডে।

দেশীয় ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সিলেট-ঢাকা, ময়মনসিংহ-রংপুর, খুলনা-রাজশাহী এবং চট্টগ্রাম-বরিশালের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।

অন্যদিকে, ফুটবলে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রির মুখোমুখি হবে নিউক্যাসল। ম্যাচটি শুরু হবে রাত ১টায়, সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

একই সময়ে স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে সেভিয়া। ম্যাচটি রাত ১টায় টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

টিভিতে আজকের খেলার সূচি

ক্রিকেট

আবুধাবি টেস্ট, চতুর্থ দিন: বাংলাদেশ–আফগানিস্তান — দুপুর ১২টা, টি স্পোর্টস
ডারবান টেস্ট, চতুর্থ দিন: দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া — বেলা ১টা ৩০ মিনিট, ট্যাপম্যাড

জাতীয় ক্রিকেট লিগ: সিলেট–ঢাকা — সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
জাতীয় ক্রিকেট লিগ: ময়মনসিংহ–রংপুর — সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
জাতীয় ক্রিকেট লিগ: খুলনা–রাজশাহী — সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি
জাতীয় ক্রিকেট লিগ: চট্টগ্রাম–বরিশাল — সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব/বিসিবি

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ: কভেন্ট্রি–নিউক্যাসল — রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা: লেভান্তে–সেভিয়া — রাত ১টা, টি স্পোর্টস

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা