রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অন্ধকার ছেড়ে আলোর পথে ৩ জেলার ৬৫ চরমপন্থি সদস্য টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১ হাজার ৫৬ প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী আগামী গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা থাকবে না: বিদ্যুৎমন্ত্রী সিরাজগঞ্জে শীতকালীন সবজির বাম্পার ফলনের আশা, তবুও শঙ্কায় কৃষক পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন সিরাজগঞ্জে নাট্যচক্রের রজতজয়ন্তী উৎসব উদযাপন শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

অন্ধকার ছেড়ে আলোর পথে ৩ জেলার ৬৫ চরমপন্থি সদস্য

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২.৩০ পিএম

যমুনার কথা প্রতিবরদক
সিরাজগঞ্জ, রাজবাড়ি ও পাবনা জেলার চরমপন্থি দলের ৬৫ সদস্য অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসার প্রত্যয়ে আত্বসমর্পণ করেছেন।

রবিবার দুপুরে সিরাজগঞ্জ এসআরবি ১২ এর সদর দপ্তরে আত্বসমর্পণ করেন তারা। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭, রাজবাড়ির ১৩ ও পাবনার ৪৫জন চরমপন্থি দলের সদস্য রয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেন, যারা এখনো ভুল পথে আছেন তাদের আমি অনুরোধ করবো আপনারা এখনি সঠিক পথে চলে আসুন। আমরা কেউ জন্মগ্রহণ করেই সর্বহারা, চরমপন্থী হই না। বিভিন্ন কারনে আমরা ভুল পথে যাই সেজন্য আপনারা আজ যারা ভুল পথ থেকে সঠিক পথে আসলেন আপনাদের সাথে আরো যারা আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে যারা ভুল পথ থেকে সঠিক পথে আসা মানুষের কল্যানে প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করে আত্মনির্ভরশীল করার জন্য কাজ করছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবির মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ, ,এসআরবি’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), যুগ্ম সচিব শাহানা আখতার জাহান, পাবনার আত্বসমর্পনকারী চরমপন্থি দলের সদস্য আয়নুল হক ও আলম সেখ প্রমুখ।

সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা