শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় পানির মিটার চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬.১১ পিএম

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পানির মিটার চুরির অভিযোগে একটি চক্রের ৩ আপন ভাইসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার  পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গ্রেপ্তাররা হলেন, নুর ইসলামের ৩ ছেলে শাকিল আহমেদ, মোস্তাকিন আহমেদ ও বাবু আহমেদ, বাহাদুর মল্লিকের ছেলে বাদল মিয়া ও  আব্দুস ছামাদের মজিবর রহমান।

জানা যায়, সম্প্রতি উল্লাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে স্থাপিত পৌরসভার সাপ্লাই পানির ৫০০ মিটার চুরি হয়। এ কারণে একদিকে যেমন পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ভোগান্তির আশঙ্কা তৈরি হয়, অন্যদিকে মিটার পুনঃস্থাপন ও নতুন মিটার সংগ্রহ করতে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হয়। এ বিষয়ে দৈনিক যমুনার কথা পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এরপরই উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ও ওসি (তদন্ত) রূপকারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৫জনকে গ্রেপ্তার করে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা