শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১.২৩ এএম

যমুনার কথা ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটীর উদ্দেশে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। মির্জাপুর স্টেশন পার হওয়ার আনুমানিক ৫ কিলোমিটার যাওয়ার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে টিটি রাসেল চালককে অবহিত করলে মহেড়া স্টেশনের কাছে থামান। তবে এ দুর্ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।

মহেড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুলহাসান জানান, ট্রেনের ঠ বগি লাইনচ্যুত হয়েছে। এ জন্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট এবং ঠ বগি রেখে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণে টাঙ্গাইল এবং যমুনা সেতু পূর্বপার স্টেশনে দুটি ট্রেন আটকা আছে বলে জানান।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা