শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮.২১ পিএম
যমুনার কথা ডেস্ক
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করতে যাচ্ছে মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে নতুন এই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক।
এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তার হিসাব পাওয়া যেত। তবে নির্ধারিত তারিখ থেকে এই মেট্রিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে।
ফেসবুকের এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচারণা এবং প্রমোশনাল কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন মেট্রিকের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কনটেন্ট বিশ্লেষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে।
‘রিচ’ ও ‘ভিউয়ারস’-এর হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রচারণার ফলাফল বিশ্লেষণে নতুন বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন হবে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণ করার পাশাপাশি ‘ভিউয়ারস’ মেট্রিক কীভাবে কাজ করবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে কনটেন্টের কার্যকারিতা তুলনা, দর্শক বিশ্লেষণ এবং ডিজিটাল বিপণন কৌশল নির্ধারণ সহজ হবে।
পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা