শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধুনটে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭.৪৪ পিএম

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রূপালী খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নূরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নূরুল ইসলাম মথুরাপুর গ্রামের ইশার আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী নূরুল ইসলামের সঙ্গে স্ত্রী রূপালী খাতুনের কলহ হয়। এর একপর্যায়ে রূপালীর গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে হত্যা করা হয়।

ধুনট থানার এস,আই ওসমান গনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে নুরুল ইসলাম। এ ঘটনায় মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা