শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জে সাংস্কৃতিক কার্যক্রমে গতি কম, সরকারী অনুদানে বৈষম্য শাহজাদপুরে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান চলনবিলে মাছের সংকটে শুটকি উৎপাদনে ধ্বস অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেল রায়গঞ্জের মুন্না

বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসালে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি ও করছাড়: বিদ্যুৎমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫.৪৮ পিএম

যমুনার কথা প্রতিবেদক

বাসাবাড়িতে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। পাশাপাশি তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে। এ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই সংসদে প্রয়োজনীয় আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যমান জ্বালানি সঙ্কট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনে সাধারণ গ্রাহকদের উৎসাহিত করতে এই বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইস্কাটনের বিআইএসএস মিলনায়তনে ‘গৃহস্থালি পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় মন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বা সোলার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেসব বাড়িতে রুফটপ সোলার বসানো হবে, সেগুলোকে সরকারিভাবে ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের কর ছাড় দেওয়া হবে। সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি বিল দ্রুতই সংসদে পাস করা হবে, যাতে সাধারণ গ্রাহকেরা সহজেই এই সুবিধার আওতায় আসতে পারেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা, বর্তমান বাধা এবং তা বাস্তবায়নের উপায় নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা