শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রেষ্ঠ শিক্ষকের প্রতিষ্ঠান ছাতিয়ানতলী মোরগ্রাম কলেজের ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেনি বেলকুচিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেলদুয়ারে অবৈধভাবে কাটা হলো হাসপাতালের পুরনো গাছ, ক্ষোভ সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাসিক আড্ডা অনুষ্ঠিত খোকশাবাড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের মতবিনিময় ইউরোপের শ্রমবাজারের জন্য বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ছে খুলনা টিটিসি এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা খোকশাবাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীর পাশে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল

তাড়াশে এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনে পরিবীক্ষণ উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭.২০ পিএম

তাড়াশ সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দরিদ্র উপকারভোগীদের গরু পালন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া। শনিবার সকালে উপজেলার আসানবাড়ি গ্রামের ১০ জন উপকারভোগীর গরু দেখেন তিনি। এনজিও ফাউন্ডেশনের অনুদানে এ বছর জুন মাসে এসব গরু পায় উপকারভোগীরা।

পরিবীক্ষণ উপদেষ্টা ডা: মো. জাকারিয়া বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’ দীর্ঘ ১৩ বছর যাবৎ এনজিও ফাউন্ডেশনের অনুদান পাচ্ছে। এছাড়াও দুইবার বিশেষ অনুদান দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপ-পরিচালক  রোখসানা খাতুন ও কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা